ছোট ফেনী নদীর উপর সংযোগ ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৫:৫০
 
ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের লালপুর ও জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুরে ছোট ফেনী নদীর ভোলভোলা খালের উপর অলি মন্দের সংযোগ ব্রিজ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এর ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সফি উল্যা ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
 
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ সংযোগ ব্রিজটি এলজিইডি এর তত্ত্বাবধানে প্রায় ২ কোটি  টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এ ব্রিজটির কাজ সমাপ্ত হলে দাগনভূঞা উপজেলার সাথে দুটি ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষাধিক জনগণ ও শিক্ষার্থীর চলাচলের পথ সুগম হবে।
 
শনিবার সকালে জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের ব্রিজ সংলগ্ন মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা তেজগাঁও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব সফি উল্যা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, মাতুভূঞা ইউনিয়ন চেয়ারম্যান ইছহাক জগলু, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন, ঢাকা তেজগাঁও শিল্প এলাকার জাতীয় শ্রমিকলীগ সভাপতি সামছুল হক সামছু, সাধারণ সম্পাদক শামীম সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।