চেম্বার থেকে আওয়ামী লীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৯:৩৭
রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সাবেক রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক জিয়াউল হক টুকুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর গ্রেটার রোডের নিজ চেম্বার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
স্থানীয় জানান, নিজের চেম্বারে পিস্তল পরিস্কার করার সময় হঠাৎ গুলি বের হয়ে তিনি মারা যেতে পারেন। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন খান গুলিতে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।