চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে সেলিম আহমদ নামের একজন মিয়ানমারের নাগরিক রয়েছে।
রবিবার বিকেলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃত অপর দুই ব্যক্তি হল সানজিদা বেগম এবং হাবিবুর রহমান।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর জানান, পতেঙ্গা থানার মোয়াজ্জেম টাওয়ার এলাকায় ইয়াবা বিক্রির জন্য অবস্থানরত একজন মিয়ানমারের নাগরিক, একজন নারীসহ তিনজনকে আটক করার পর তাদের ব্যাগ তল্লাশি করে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
