জনপ্রশাসনে কর্মরত উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি আইরিন পারভীন বাঁধন (৫০) আর নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ( স্থানীয় সময় ৮.৩৯) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন।
বাঁধন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার স্ত্রী। এই দম্পতির একমাত্র সন্তান খান ইফতেশাম আবতাহি আরিয়ান।
উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে বাংলাদেশ ছাত্রলীগ থেকে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আইরিন পারভীন বাঁধন রাজপথের অন্যতম মেধাবী ছাত্রনেত্রী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। শিক্ষাজীবন শেষ হওয়ার পর তিনি ১১ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডরে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। আইরিন পারভীন বাঁধনের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুরের দ্বারিয়াপুর গ্রামে।
