আত্মহত্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে, বেশিরভাগই শেতাঙ্গ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৩:৫৯
যুক্তরাষ্ট্রে তিন দশকের মধ্যে আত্মহত্যার পরিমান বেড়ে গেছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এমনটাই দেখা যায়। আর এই প্রবণতা সবচেয়ে বেশি মধ্যবয়স্ক শেতাঙ্গের মধ্যে।  তবে দ্য সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন প্রতিবেদনের কোনোরকম ব্যাখ্যা দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন ২০০৮ সালের পর অর্থনৈতিক সঙ্কটের কারণে এই সমস্যা বাড়তে পারে। 
 
পরিসংখ্যানে শিক্ষা বা আয় অনুসারে কোনো ভাগ করা নেই। তবে এর মাঝে শেতাঙ্গদের আধিক্য বেশি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক রবার্ট ডি পুটনাম বলেন, প্রতিবেদনটি আদতে স্বাস্থ্য, হতাশা ও দারিদ্রের মাঝে সংযোগ তৈরি করে।
 
সিডিসি জানায়, প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৩ জন আত্মহত্যা করছেন যা ১৯৮৬ সালের পর থেকে সর্বোচ্চ। ১৯৯৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আত্মহত্যার পরিমান বেড়েছে ২৪ শতাংশ। আর শেতাঙ্গদের মাছে এর পরিমান ৪৩ শতাংশ।
 
২০১৪ সালে ১৪ হাজারেরও বেশি শেতাঙ্গ মানুষ আত্মহত্যা করেছেন।