কঙ্গোর বিখ্যাত সঙ্গীতশিল্পী পাপা ওয়েম্বা মারা গেছেন। কনসার্ট চলাকালীন সময়েই স্টেজেই মৃত্যুবরণ করে ৬৬ বছর বয়সী এই শিল্পী।
রবিবার আইভরি কোস্টের একটি কনসার্টের সময় গান গাইতে গাইতেই স্টেজে ঢলে পড়েন তিনি। তার সঙ্গীরা এসময় পারফর্ম করে যাচ্ছিল। কিছুক্ষণ পরে তারা টের পান যে পাপা শুয়ে পড়েছেন।
হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। প্রায় অর্ধশতাব্দী ধরে গান গাওয়া পাপা ওয়েম্বাকে দেশটির রাম্বার রাজা বলা হতো। তিনি দেশটির স্টাইল আইকনও। দেশটির হাজার হাজার তরুণ তাকে অনুসরণ করতো।
