নারায়ণগঞ্জে হেলে পড়েছে ৪ তলা ভবন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ০৯:৫৫
 
নারায়ণগঞ্জে দেওভোগ পানির ট্যাংক এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। রবিবার দিবাগত রাত ৮টার দিকে বিষয়টি সবার নজরে পড়ে। তবে ধারণা করা হচ্ছে, গত ভূমিকম্পের সময় ভবনটি হেলে পড়েছে।
 
সোমবার সকালে ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ভবনের একটি ‍অংশ মাটিতে দেবে গেছে। যেকোনো সময় ধসে পড়তে পারে।