পুরো গল্পটি শুরু হয় একটি বাস জার্নির ভেতর। গল্পের অর্ধেকটা সেই জার্নির ভেতরই থাকে। অথচ টেলিফিল্মটির নাম ‘অথবা একটি উড়ো জাহাজের গল্প’।
কেন এই নাম? সেই প্রশ্নের উত্তরে টেলিফিল্মটির রচয়িতা আবদুল্লাহ মাহফুজ অভি বলেন, গল্পের মূল মজাটাই এখানে। প্রত্যেকটা মানুষের ভেতর কিছু একান্ত ব্যক্তিগত দুঃখ থাকে। সেই দুঃখ উড়ানোর গল্পই হলো ‘অথবা একটি উড়ো জাহাজের গল্প’।
টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। ঢাকা ও ময়মনসিংহে শেষ হয়েছে এর শুটিং। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মৌসুমি হামিদ, রিফাত চৌধুরী, আনন্দ খালেদ প্রমুখ।
পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘আমরা গল্পটিকেই প্রাধান্য দিয়েছি। আমরা মূলত একটি জার্নির গল্প বলেছি। বাসের ভেতরের যে জার্নিকে আমরা দেখতে পাবো, এই টেলিফিল্মে ওই জার্নিটি আসলে আমাদের জীবনেরই একটা প্রতীক। পুরো গল্পটি একই সঙ্গে আনন্দ ও কষ্টকে সঙ্গে নিয়ে এগিয়েছে। মানে এক সঙ্গে দর্শক যেমন মজা পাবেন, অন্যদিকে এর ভেতরের বেদনাও উপলব্ধি করবেন। আমরা চেষ্টা করেছি গল্পটি তুলে ধরার। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
ইত্তেফাক/জেডএইচ
