স্মার্টফোন টিপে নেভানো যাবে ঘরের আলো

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৮:০৬
রাতে ঘুমোনোর আগে কে আলো নেভাবে এ নিয়ে ঘরে ঘরে ঝগড়া লাগে প্রায়শ-ই। তবে এমন ঝগড়াঝাটির দিন শেষ হতে চলেছে। এখন থেকে স্মার্টফোন টিপেই নিয়ন্ত্রণ করা যাবে ঘরের আলো।
 
সম্প্রতি অত্যাধুনিক প্রযুক্তির এলইডি বাল্ব উন্মোচন করেছে সিসকা এলইডি। এই বাল্ব বিছানায় বা সোফায় বসে বসেই নেভানো বা জ্বালানো যাবে এবং তার জন্য ডাবল সুইচ লাগাতেও হবে না। এর জন্য চাই শুধু একটি স্মার্টফোন এবং একটি অ্যাপ। ওই অ্যাপই করে দেবে পুরো কাজটা।
 
সিসকা এলইডি কর্তৃপক্ষের দাবি, এই এলইডি বাল্ব কোনো তার বা ওয়্যার ছাড়াই নিয়ন্ত্রণ করা যাবে। বাল্বটি লাগানোর পরে একটি অ্যাপ ইনস্টল করতে হবে স্মার্টফোনে এবং ব্লু-টুথ দিয়ে কানেক্ট করতে হবে। আলো জ্বালানো এবং নেভানো তো বটেই, তাছাড়া রং পাল্টাতে পারে এই অ্যাপ।
 
শুধু তাই নয়, এই অ্যাপে আলোর সঙ্গে সিংক করে মিউজিকও সেট করে রাখা যাবে। এমনকি, চাইলে নিজের হার্টবিটের ছন্দে বাল্বের আলোকে নাচানোও যাবে। একই সঙ্গে কমানো-বাড়ানো যাবে আলোর ঔজ্জ্বল্যও।
 
ভারতের বাজারে নতুন এই রেনবো এলইডি বাল্ব-এর দাম ১ হাজার ৯৯৯ রুপি।