সাইফের কাছে নিপাট এক ভালো মানুষ শাহিদ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১২:৫৪
স্ত্রী-র প্রাক্তন প্রেমিক সম্পর্কে বেশিরভাগ মানুষের ঠিক কী রকম মনোভাব থাকে? ৯০ শতাংশ মানুষ সহ্য-ই করতে পারেন না স্ত্রীর অতীত প্রেমকে। কথাবার্তা তো দূরে থাক, সামনা-সামনি পড়ে গেলে হাতাহাতিও হয়ে যায়। বিটাউনে এমন ঘটনা বহুবার ঘটেছে।
 
কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম সাইফ আলি খান। তার কাছে বউয়ের সাবেক প্রেমিক শাহিদ কাপুরকে ‘নিপাট ভালো এক মানুষ’ মনে হয়। এই তথ্য জানিয়েছেন খোদ কারিনা কাপুর।
 
কারিনা কাপুরের সঙ্গে শাহিদ কাপুরের প্রেম ভেঙে যাওয়া নিয়ে কম তোলপাড় হয়নি। দু’জনেই এখন বিবাহিত। সুখেই সংসার করছেন। সম্প্রতি অভিনয়ের সুবাদে কারিনা কাপুর, সাইফ আলি খান ও শাহিদ কাপুর কাছাকাছি এসেছেন।
 
কারিনার ভাষ্য, তার সঙ্গে অর্জুন কাপুরের মেশামেশি খুব একটা ভাল চোখে দেখেননি সাইফ। তবে শাহিদকে বেশ পছন্দই করেন নবার।
 
সাইফ এবং শাহিদ দু’জনে অভিনয় করছেন বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবি ‘রেঙ্গুন’-এ। ছবির সেটে শাহিদ ও সইফ বেশ গল্পটল্প করেন বলেই দাবী ভারতীয় মিডিয়ার।