দৌলতপুরে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৫:৫৭
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অস্ত্রসহ কাবুল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সীমান্তবর্তী পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
 
থানা পুলিশ জানায়, রবিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের হোসেনাবাদ টেকনিক্যাল কলেজ সংলগ্ন ‘স’ মিলের সামনে থেকে একটি পাইপগান  ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। এ সময় ওই ভ্যানে থাকা অন্যরা দ্রুত পালিয়ে যায়।
 
পুলিশ বলছে, কাবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি মাদক পাচার করে আসছিলেন।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।