২০১৭-তে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘রাইস’?

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৪:৪৫
 
চলতি বছরের ঈদে সালমান খান অভিনীত ‘সুলতান’ ও ‘শাহরুখ খান অভিনীত ‘রাইস’ ছবি মুক্তি পাওয়ার কথা। তবে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে বিকল্প পন্থার কথা চিন্তা করছিলেন শাহরুখ। মনে হচ্ছে, নিজের ছবির মুক্তির তারিখ পেছাচ্ছেন তিনি।
 
শোনা গেছে, ‘রাইস’ ছবিটির মুক্তি পিছিয়ে ২০১৭ সালের ২৬ জানুয়ারি নির্ধারণ করছেন শাহরুখ। তবে সমস্যা হচ্ছে, ঐদিন হৃত্বিক রোশন অভিনীত ‘কাবিল; ছবি মুক্তি পাওয়ার কথা।
 
প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ মুক্তির তারিখ নিয়ে হৃত্বিকের সঙ্গে কথা বলেছেন। তবে ‘কাবিল’ ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 
চলতি বছরের জুলাইয়ে রাইস ছবিটি মুক্তি দিতে চাইলেও সেখানে বরুণ ধাওয়ানে ‘ডিশুম’ ছবিরি সঙ্গে সংঘর্ষ বাধার আশঙ্কা দেখা দিয়েছে। এরপর জুলাই মাসে আরো কোনো ছুটির দিন নেই। এরপর শাহরুখ সিদ্ধান্ত পরিবর্তন করে আগস্টে স্বাধীনতা দিবসের দিন মুক্তির দিন ঠিক করতে চেয়েছিলেন। কিন্তু সেখানেও সমস্যা। অক্ষয় কুমার অভিনীত দেশপ্রেমের ছবি ‘রুস্তম’ ও প্রাচীন ভারতকে চিত্রায়িত করে হৃত্বিকের ‘মহেঞ্জোদারো’ ছবি মুক্তি পাবে সেদিন। আর ছবি দুইটির বিষয়বস্তু ঐ দিনের জন্য একেবারে যথার্থ।
 
সবশেষের পথ ছিল  বড়দিন। কিন্তু সেখানে আবার আমির খানের ‘দঙ্গল’ ছবিটির সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ বাঁধবে। 
 
এখন শাহরুখের ভক্তদের অপেক্ষা করতে হবে শাহরুখ খান ও নির্মাতারা ছবিটির মুক্তির ক্ষেত্রে কোন দিনকে বেছে নেন। খবর: ওয়ান ইন্ডিয়া।