হরতালে হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল মঙ্গলবার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৫:০৯
তনু হত্যার প্রতিবাদে ডাকা হরতালে হামলা ও আটকের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষাভ মিছিল ও সমাবেশের আহ্বান করেছে ছাত্র ফেডারেশন।
 
সোমবার রংপুরে ছাত্রলীগের হামলায় ছাত্র ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক প্রত্যয়ী মিজান এবং রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি আসিফ ইকবাল সাজু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান গুরুতর আহত হন।আসিফ ইকবাল সাজুকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
একইসঙ্গে সারাদেশে পুলিশ হামলা করে ছাত্র জোটের শতাধিক নেতা-কর্মীকে আহত  এবং ২৮ জনকে আটক করেছে বলে জানিয়েছেন ছাত্র নেতারা।
 
আজ সোমবার প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য তনু হত্যাসহ গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করে।