প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টা ও নাশকতার মামলায় কারাবন্দি সাংবাদিক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দে পুলিশ (ডিবি)।
আজ সোমবার দুপুরে এই মামলায় মাহমুদুর রহমানকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। ঢাকা মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ গোলাম নবী শুনানি শেষে ৫ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
এর আগে এই মামলায় সাংবাদিক শফিক রেহমানকে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। জিজ্ঞাসাবাদে অপহরণ চেষ্টার সঙ্গে মাহমুদুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য মেলে। এর প্রেক্ষিতে ডিবির সহকারী কমিশনার হাসান আরাফাত মাহমুদুর রহমানকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায়। বর্তমানে মাহমুদুর রহমান অন্য একটি মামালায় কারাবন্দি রয়েছেন।
