বিষাক্ত লাড্ডু খেয়ে পাকিস্তানের মধ্যাঞ্চলে ২৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ খবরের সত্যতা নিশ্চিত করেছে। খবর- বিবিসির।
পাঞ্জাবে জন্মদিনের জন্য লাড্ডু কিনেছিলেন এক বাবা। গত সপ্তাহে সেই লাড্ডু খাওয়ার পর এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তার নিজের পরিবারেরই ১১ জন রয়েছে। খাওয়ার পর প্রায় ৭৭ জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে এখনো পাঁচ জনের অবস্থা সংকটজনক।
পুলিশ লাড্ডুর দোকানের দুই মালিক ও একজন কর্মচারীকে গ্রেফতার করেছে। কিভাবে লাড্ডুতে বিষক্রিয়া হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে পাশের কীটনাশকের দোকানের বিষ কোনভাবে মিশে যায়।
