বগুড়ায় অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে বগুড়া শহরতরীর চান্দপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দুপুরের পর কোনো এক সময় কে বা কারা গ্রামের ধানখেতে একটি বস্তা ফেলে রেখে যায়। বস্তা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভিতর থেকে এক নারীর লাশ উদ্ধার করে। লাশে পচন ধরায় চেহারা বিকৃতি হয়ে গেছে ফলে কেউ চিনতে পারছে না। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে ওই নারীকে অন্য কোথাও হত্যা করে সোমবার ধানক্ষেতে ফেলে রেখে যাওয়া হয়েছে। লাম ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে ।
