পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া বন্ধ করার বিনিময়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষা না করার কথা বলেছিল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে একটি ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ান যুক্তরাষ্ট্রকে সামরিক মহড়া স্থগিত রাখার প্রস্তাব দেন। এর আগে তিনি সাক্ষাত্কারে বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া বন্ধ করলে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রের পরীক্ষা বন্ধ করবে। উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।
তবে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবামা বলেন, মার্কিন এই ধরনের প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।
শনিবার এপিকে দেয়া সাক্ষাত্কারে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ং বলেন, আমরা সংঘাতের পথে হাঁটতে থাকলে এর ফল হবে ভয়াবহ। শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য এটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। তিনি আরও বলেন, কোরিয়ার উপর থেকে সকল প্রতিকূল নীতি প্রত্যাহার করা এবং কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধের মহড়া বন্ধ করা মার্কিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, তারা যদি মনে করে নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর কোরিয়াকে পরাস্ত করা যাবে তাহলে তারা ভুল ভাবছে; অতিরিক্ত চাপ তাদেরকে দৃঢ় হয়ে দাঁড়াতে সাহায্য করবে।
উল্লেখ্য, জানুয়ারিতে চতুর্থবারের মত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তারপর থেকে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা শুরু হয়। সূত্র: বিবিসি
