ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন মঙ্গলবার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৯:১৪
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ‘ভবিষ্যত রূপায়ণ: পরিবর্তীত জনসংখ্যা কিভাবে মানবসম্পদ উন্নয়নকে জোরদার করতে পারে" শীর্ষক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবসম্পদ উন্নয়ন প্রতিবেদন (এইচডিআর) প্রকাশ করবে। মঙ্গলবার  ঢাকার প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে সকাল ৯টা ৩০মিনিটে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
উদ্বোধনীর পর এইচডিআর রিপোর্ট প্রকাশ উপলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রতিবেদনের মূল ফলাফল তুলে ধরা হবে।
 
প্রতিবেদনে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনসংখ্যার প্রবণতা বিশেষণ করে এই অঞ্চলের টেকসই উন্নয়নে বেশ কিছু দীর্ঘমেয়াদী কৌশল তুলে ধরা হয়েছে। পুরো এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সরকারগুলোর নীতি নির্ধারক এবং উন্নয়ন পরিকল্পনাবিদদের জন্য এটি হবে একটি প্রায়োগিক/ব্যবহারিক নির্দেশিকা।
 
এই প্রতিবেদনে ধারাবাহিক অগ্রাধিকারভিত্তিক স্বল্পমেয়াদী পরিকল্পনার পেছনে না ছোটে বরং দেশগুলোর জনবলের বিন্যাস অনুসারে উপর্যুক্ত দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশল প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে; একইসঙ্গে প্রতিটি দেশের জনসংখ্যা রূপান্তর প্রক্রিয়ার ওপর ভিত্তি করে ‘এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকসই উন্নয়নে নয়টি পদক্ষেপ’ উপস্থাপন করা হয়েছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের সহকারি মহাসচিব এবং ইউএনডিপি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হাওলিয়াং জু, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াাটকিনস,  অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 
প্রতিবদেনটির বিভিন্ন ফলাফল ও দিক উপস্থাপন করবেন এশীয়-প্রশান্ত মহাসাগারীয় অঞ্চলের এইচডিআর প্রতিবেদনটির মূল লেখক থানজাভাল পালানিভাল। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং সুশিল সমাজ/বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন।