দিনাজপুরের কাহারোলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬০টি ঘর পুড়ে ছাই

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২১:১১
দিনাজপুরের কাহারোলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি পরিবারের ৬০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫০লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানিয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার ডাবোর ইউনিয়নের জোতমুকুন্দপুর গ্রামের দিনেশ মাষ্টার পাড়ায় এই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ডাবোর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সত্যজিৎ রায় জানান, জোতমুকুন্দপুর গ্রামের দিনেশ মাষ্টার পাড়ার নীলকণ্ঠ গ্রামপুলিশের রান্না ঘর হতে এ আগুনের সুত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো দিনেশ মাষ্টার পাড়ায়। এতে ২৫টি পরিবারের ৬০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে বোচাগঞ্জ উপজেলা হতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৬ টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
 
সংবাদ পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, ওসি মোঃ মনসুর আলী সরকার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
 
বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার মোঃ মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা কঠিন। উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রহস্তদের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছেন।