আজ সোমবার সকাল ৭ টার সময় মেহেরপুরের গাংনী পৌর এলাকা থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মিলন হোসেন (৩২)। মিলনের মৃতদেহ গাংনী পৌর এলাকার ঝিনেরপুল পাড়ার সায়েন্স এন্ড টেকনোলজি কলেজের অদূরে একটি পরিত্যক্ত বাড়ির পিছনের একটি গর্তে পড়ে ছিল। স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গাংনী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে নেয়। কুয়েত প্রবাসী মিলনের লাশ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল গর্তের মধ্যে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে একই স্থান থেকে রোববার দিবাগত রাত ১২ সময় পরিত্যক্ত একটি মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। রাস্তার উপর মোটরসাইকেলটি পড়ে ছিল। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ রাতে মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ ঘটনায় ৪জনকে আসামী করে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ মল্লিক বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। যার নং-২৬,তাং-২৫-০৪-১৬ ইং ।
