মহেশখালীর কালারমারছড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম ইসমত আরা (২০)। তিনি স্থানীয় উত্তর ঝাপুয়া পাহাড়তলী এলাকার আব্দুর রশিদের স্ত্রী। তিনি একই এলাকার অহিদুল আলমের মেয়ে ।
মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক অনুসন্ধানে ওই গৃহবধূর পিঠে ও গায়ে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানান, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে আসল রহস্য উদঘাটন হবে। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। নিহত ইসমত আরার একটি ২ বছরের মেয়ে রয়েছে।
