নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের চন্দ্রলাড়া গ্রামে ধানী জমিতে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সোমবার রাতে সৃষ্ট সংঘর্ষে ইকবাল খাঁ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
প্রাথমিক খবরে জানা গেছে, সোমবার দুপুরে সন্তোষ খাঁর গরু হাসিম উদ্দিনের ধানের জমিতে ঢুকে ঘাস খেতে থাকলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে রাত ৯ টায় এই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে সন্তোষ খাঁর কিশোর পুত্র ইকবাল ধারালো অস্ত্রের আঘাতে মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন জানান, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত কোন মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে আনা হয়েছে।
