শার্শা উপজেলায় সোমবার থেকে শুরু হয়েছে স্থানীয় বেতনা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান। শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. সালাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেতনা নদীতে অবৈধ বাঁধ দেয়ায় বড় বড় ৭টি বাধ ও পাটা উচ্ছেদ করে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে বেতনা নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল।
বাঁধ দেয়ার ফলে প্রতি বর্ষা মৌসুমে বাধ উপচে নদীর পার্শ্ববর্তী এলাকার গ্রাম গুলোতে পানি ঢুকে ঘর বাড়ি তলিয়ে যেত। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এসব অবৈধ বাধ অপসারণের দাবি করে আসছিল। কিন্তু দীর্ঘ একযুগেও কেউ এসব বাধ অপসারণের উদ্যোগ গ্রহণ করেননি। এই প্রথম শার্শা উপজেলা নির্বাহী অফিসার আ. সালাম নিজ উদ্যোগে এসব অবৈধ বাধ উচ্ছেদ অভিযান শুরু করেছেন।
