প্রযুক্তিতে চলছে বাঁক বদলের খেলা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফিচার যুক্ত হচ্ছে স্মার্টফোনে। কনফিগারেশন হচ্ছে উন্নত থেকে উন্নততর।
এরই ধারাবাহিকতায় র্যামের গতিও বাড়ছে। মেগাবাইট থেকে এখন গিগাবাইট (জিবি) গতিতে বাড়ছে র্যাম। এক বা দুই জিবি নয়, এখন পাওয়া যাচ্ছে ৪ জিবি ও ৬ জিবি র্যামের ফোন, শিগগিরই পাওয়া যাবে ৮ জিবি র্যামের ফোন।
সফট জায়ান্ট মাইক্রোসফটও এবার ৮ জিবি র্যামের ফোন আনতে যাচ্ছে। হাই-এন্ড এই সারফেস ফোন বাজারে আসবে ২০১৭ সালে। বর্তমানে ডিভাইসটি নিয়ে কাজ করছে সংশ্লিষ্টরা।
এই ফোনটিতে আরও থাকবে স্ন্যাপড্রাগন ৮৩০ এসওসি। এই ডিভাইসেও যথারীতি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থাকবে। ফোবর্সের এক প্রতিবেদনে এসব দাবি করা হয়েছে। সূত্র- এনডিটিভি।
