জুলহাজের ভাইয়ের মামলা, আসামি অজ্ঞাত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ০৯:৩৭
রাজধানীর কলাবাগানের একটি বাড়িতে ঢুকে দুইজনকে খুনের ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
 
নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান ইমন সোমবার গভীর রাতে কলাবাগান থানায় এই মামলা করেন। এএসআই শ্যামল চন্দ্র হালদার এই তথ্য জানান।
 
এএসআই শ্যামল বলেন, এজাহারে অজ্ঞাতপরিচয় ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এখনও কাউকে আটক করা হয়নি।
 
উল্লেখ্য, সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)।
 
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিস্টেন্ট জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।