বিজয়নগরে মাদক ও সিএনজিসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি। জানা যায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর ফাঁড়ির নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম অভিযান চালিয়ে সিএনজি দিয়ে মাদক পাচারের সময় ১২২ বোতল হুইস্কি ও সিএনজিসহ মাদক বিক্রেতা রনি খন্দকারকে আটক করে বিজয়নগর থানায় সোপর্দ করে। সে সরাইল উপজেলার সৈয়দ টোলা গ্রামের মৃত সানু খন্দকারের ছেলে।
এ ব্যাপারে ১২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল শেখ ফরহাদুজ্জামান জানান, তাকে বিজয়নগর থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
