চোখ রক্তলাল, দুই হাত দিয়ে কিছুটা গোল করে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে আর ঠোঁটে কিছুটা কুটিল হাসি-‘রামান রাঘব ২.০’ ছবির প্রথম লুকে এভাবে দেখা দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। টুইটারে নিজের অ্যাকাউন্টে অনুরাগ কশ্যপ এটি প্রকাশ করেছেন।
‘রামন রাঘব ২.০’ ছবিটি একজন সিরিয়াল কিলারের বাস্তব জীবনের ওপর ভিত্তি করে নির্মিত, যিনি ১৯৬০ সালের দিকে মুম্বাইয়ে এই কাজ করেছেন। আগামী মাসে কান ফিল্ম ফেস্টিভালে ছবিটির প্রিমিয়ার হবে।
আগামী ১১-২২ মে কান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। এরপর ২৪ জুন ‘রামন রাঘব ২.০’ ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি পাবে। খবর: এনডিটিভি।
