সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে বিষ দিয়ে মাছ ধরার সময় ছয় চোরাশিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুইটি মাছ ধরার নৌকা, জাল ও বিষ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল আটটার দিকে সুন্দরবনের কাটাকুটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-শ্যাননগর মুন্সিগঞ্জ এলাকার আব্দুর রহিম, মতিয়ার রহমান, আব্দুল করিম, মোজাম হোসেন, ইসমাইল গাজী ও মাসুম বিল্লাহ।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের এসিএফ শোয়েব খান জানান, সুন্দরবনের ভিতরে বিভিন্ন নদীতে বেশ কিছুদিন যাবত বিষ দিয়ে চোরাশিকারিরা মাছ ধরছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ সেখানে অভিযান চালায়। এসময় সুন্দবনের কাটাকুটি এলাকায় অভিযান চালিয়ে দুটি নৌকা জালসহ ছয় চোরাশিকারিকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের শ্যামনগর থানায় সোপার্দ করা হয়েছে।
