কর্নাটকে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৬:৫১
ভারতের কর্নাটক রাজ্যে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের মধ্যে ৯ জন নারী রয়েছেন।
 
মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমগুলো দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
 
সোমবার রাতে কর্নাটক রাজ্যের কোপ্পাল এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকাশাকে ধাক্কা দেয় বিপরীতমুখী একটি লরি। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান ১১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
সূত্র: হিন্দুস্থান টাইমস।