চট্টগ্রামে জুবিলি রোডের উত্তরা ব্যাংক শাখায় আগুন লেগে বিভিন্ন নথিপত্র পুড়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে নন্দনকানন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আকবর জানিয়েছেন।
তিনি জানান, 'আগুনে ব্যাংকের বিভিন্ন কাগজপত্র ও আসবাব পুড়ে গেছে। তবে ভল্টের ক্ষতি হয়নি।' সকালে ব্যাংক খোলার আগেই এ অগ্নিকাণ্ডে কেউ হতাহতও হননি।
নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের তিনটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে আলী আকবর জানান।
