চট্টগ্রামে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৩:৪৫
চট্টগ্রামে সমুদ্র উপকূলীয় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
 
মঙ্গলবার ভোররাতের দিকে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কোস্টগার্ডের একটি নিয়মিত টহল টিম এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 
 
কোস্টগার্ডের মিডিয়া বিভাগ থেকে পাঠানো বার্তায় জানানো হয়,  আনোয়ারা উপজেলার গহিরা ছিপাতলী নামক এলাকায় কোস্টগার্ডের টহল দল কর্তব্য পালন করছিল। ওই সময় কোস্টগার্ডের সদস্যরা দেখতে পায়, এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
 
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্টগার্ড জানিয়েছে।