জেলার নাজিরপুর উপজেলার চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম খান একটি হত্যা মামলায় জেল হাজতে গেছেন।
ইলিয়াস নামে একজন যুবলীগ নেতাকে হত্যার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তিনিসহ উজ্জল নামে আরেক বিএনপি কর্মী আজ মঙ্গলবার জেলা জজ আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে হাজতে পাঠান। তারা উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। এ জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে নিম্ন আদালতে তারা হাজির হন। নাজিরপুরের কলতলায় সংঘটিত এ হত্যা মামলাটির চার্জশীট দেয়া হয়েছে।
