এবার স্ন্যাপচ্যাটের মতো ছবি আদান-প্রদানের একটি ক্যামেরা অ্যাপ তৈরি করছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।
ভবিষ্যতে অ্যাপটি দিয়ে ভিডিও ধারণ ও লাইভ স্ট্রিমিং করার সুবিধা দিতে পারে ফেসবুক। তবে এখনই তা সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেই ফেসবুক কর্তৃপক্ষের।
ফেসবুক ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক খবরে জানিয়েছে, এখনো অঙ্কুর অবস্থায় আছে অ্যাপটি। পরীক্ষামূলকভাবে তৈরি করা হচ্ছে এই অ্যাপ। এটি তৈরি করছে ফেসবুকের ‘ফ্রেন্ড-শেয়ারিং’ নামের একটি ডেভেলপার দল।
অ্যাপটির ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।
