ঝালকাঠি সদর উপজেলায় হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, আলমগীর হোসেন, কামাল ও মিরন। এরা সম্পর্কে আপন ভাই।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করিম এ রায় দেন।
জানা গেছে, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে বাগানের লেবু চুরির ঘটনাকে কেন্দ্র করে ২০০৯ সালের ১৬ জুন ছালাম খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ছয় ভাইকে আসামি করে মামলা হয়। ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে দুইজনকে বাদ দিয়ে আদালতে অভিযোগ পত্র প্রদান করেন।
