২০১৬ সালে অনেক ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:২৯
চলতি বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেকগুলো ম্যাচ রয়েছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। সোমবার সংবাদমাধ্যমকে এ কথা জানান।
 
তিনি জানান, ফিউচার ট্যুর প্রোগ্রামে বাংলাদেশের তিনটি সিরিজ রয়েছে। যদিও সেগুলোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।  চলতি বছর আমরা অনেকগুলো ম্যাচ খেলব। এখনই আমরা তারিখ নিশ্চিত করে বলতে পারছি না। তবে এফটিপির বাইরে অনেকগুলো ম্যাচ আমরা আয়োজন করতে পারবো। এই মিটিংয়ে অনেকের সঙ্গে কথা হয়েছে। তবে অক্টোবরের আগে কাউকে পাওয়া যাচ্ছে না।’
 
এছাড়া পাপন জানান, র‌্যাংকিংয়ের সেরা চার দলের সঙ্গে খেলার ব্যাপারে আলোচনা করেছেন তিনি। এর বাইরে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি।
 
নাজমুল হাসান বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো বসে ঠিক করব। আমাদের ইংল্যান্ড সফর আছে, বিপিএল আছে। স্লট দেখে ফাইনাল করতে হবে। আমাদের ধারণা কিছু না কিছু ম্যাচ খেলতেই পারবো।’