বেশ কিছুদিন থেকে প্রেমের রোষানলে দগ্ধ হচ্ছিলেন বলিউড তারকার হৃত্বিক রওশন ও কঙ্গনা রানাওয়াত। ইন্টারনেটে এবার তাদের অন্তরঙ্গ ছবি ফাঁস হয়ে যেন সেই আগুনেই ঘি পড়ল।
হৃতিকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এমন অবস্থানে অনেক দিন থেকেই অনড় অবস্থানে কঙ্গনা। আর বরাবরই কঙ্গনার দাবি উড়িয়ে এসেছেন 'কৃশ' তারকা হৃত্বিক। এমনকি কঙ্গনাকে এর জন্য অপমানজনক কথা শুনাতেও কসুর করেননি তিনি।
IMG0
অনেকেই মনে করছেন, ছবি ফাঁসের পর পালে বাতাস পেলেন কঙ্গনা। ফাঁস হওয়া ছবিটিতে হৃত্বিক-কঙ্গনাকে পেছন থেকে অন্তরঙ্গভাবে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে প্রকাশ, ছবিটির ফাঁসকারী সম্পর্কে কিছু জানা না গেলেও প্রায় ছ’বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে। ছবিটি ‘কৃশ-২’ নির্মাণের আগে এক পার্টিতে তোলা ছবি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
