রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি অ্যাপার্টমেন্ট থেকে এক সাবেক বিমান বালার অর্ধগলিশ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হুমায়রা জাহান (৩৫)।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, ওই অ্যাপার্টমেন্টের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভেঙ্গে বেডরমের মেঝেতে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখতে পায়।
ধারণা করা হচ্ছে, দুই তিন আগে তার মৃত্যু হয়।
কয়েক বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্সের পর তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। অভিযোগ রয়েছে যে তিনি মাদকাশক্ত ছিলেন।
তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
