গাবতলীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:৫৯
বগুড়ার গাবতলী উপজেলায় রেলওয়ে ব্রিজের নিচে পানিতে ভাসমান অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশটি উদ্ধার করে।
 
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উপজেলার নারুয়ামালা এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে পানিতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়।  এখন পর্যন্ত কেউই লাশটি শনাক্ত করতে পারেনি।
 
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) লাল মিয়া জানান, লাশ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
তার ধারণা, রাতের যেকোনো সময় ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।