সুইডেনের রাজধানী স্টকহোমে সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকি তদন্ত করছে দেশটির গোয়েন্দা সংস্থা স্যাপো (এসএপিও)। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সাত থেকে আটজন জঙ্গি সুইডেনে ঢুকেছে ইরাক সরকার এমন তথ্য দেয়ার পর তদন্তে নামে স্যাপো।
এ ব্যাপারে স্যাপোর মুখপাত্র নিশ্চিত করে কোন কিছু না বললেও তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন না। তবে স্যাপো থেকে জানানো হয়েছে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে সুইডিশ জাতীয় নিরাপত্তা সংস্থা এবং পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত।
উল্লেখ্য, নরডিক দেশসমূহের মধ্যে স্টকহোমই সর্ববৃহৎ শহর। সেখানে প্রায় নয় লাখ লোক বসবাস করেন। সূত্র: বিবিসি
