নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২০:১৩
নারায়ণগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা চলমান এইচএসসি পরীক্ষার্থী এবং নারায়ণগঞ্জ কমার্স কলেজের ছাত্র।
 
মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ-পোস্তগোলা সড়কের মাসদাইর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকার মফিজুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত (১৯) ও তার বন্ধু একই এলাকার রফিকুল ইসলামের ছেলে নাদিম ওরফে সিয়াম (১৯)। ঘটনার পর স্থানীয়রা কভার্ডভ্যানটিকে আটক করে ভাঙচুর এবং এর চালক আলী আকবর সোহেলকে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে। আটক কভার্ডভ্যানটি শাহ সিমেন্ট কারাখানার। 
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।