পথচারীদের কোমল পানি বিতরণ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২০:৫২
তীব্র দাবদাহে রাজধানীতে পথচারীদের মাঝে বিনামূল্যে কোমল পানীয় বিতরণ করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে ‘প্রখর রোদে বরফ জলের স্বাদ’ শ্লোগানকে সামনে রেখে রাজধানীর শান্তিনগরে সিঁড়ি হিউম্যান ডেভলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে কোমল পানীয় বিতরণ করা হয়।
 
এতে স্বেচ্ছাসেবক হিসেবে ফাউন্ডেশনের ভলেন্টিয়ারি প্রজেক্ট ‘ভলেন্টিয়ার ফর দ্য আর্থ’ এর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
 
ফাউন্ডেশনের সভাপতি সাইফ জাহিদ জানান, প্রচণ্ড গরমে ভালবাসায় সিক্ত করে মানসিক আনন্দ দেয়াই ছিল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
 
সংস্থাটির সহসভাপতি মাহিমা মুমমুন বলেন, ‘ঠাণ্ড শরবত উপলক্ষ মাত্র। মূল উদ্দেশ্য মানুষের ভালবাসা পাওয়া এবং ভালবাসা দেয়া।
 
এর সাধারণ সম্পাদক সুমন সালাহউদ্দিন বলেন, ‘ভবিষ্যতে দলটি সমাজ সেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিবে।’
 
ঘর্মাক্ত শ্রমজীবী মানুষের তৃপ্তির হাসি উপভোগ করাটাই স্বার্থকতা বলে মন্তব্য করেন প্রোগ্রাম কো অরডিনেটর শারমি লিথি।