গাংনীতে সিরিজ চুরির ঘটনায় পুলিশ সুপারের অফিস সহকারীর ছেলে আটক

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২৩:১২
গাংনী পৌরসভার শিশিরপাড়া মোড় এলাকায় ৫ টি দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় রুমন হোসেন (২২)কে স্থানীয়রা ধরে গাংনী থানা পুলিশে সোপর্দ করেছে।
রুমন হোসেন গাংনী বনবিভাগ পাড়া এলাকার আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান ও মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস সহকারী মিনা খাতুনের ছেলে।
আজ (২৬ এপ্রিল) বিকালের দিকে বাড়ি থেকে ধরে এনে তাকে গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গাংনী থানার ওসি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান জানান, সোমবার দিবাগত রাতের কোন সময় শিশিরপাড়া মোড় এলাকার জালাল উদ্দীনের দুটি মুদী দোকান, বনবিভাগ পাড়া এলাকার রাশেদুজ্জামানের  ও আমার ব্যক্তিগত সার ও কীটনাশকের দোকান কাম অফিসের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। বনবিভাগ পাড়া এলাকার রাশেদুজ্জামানের দোকানে চুরি করার সময় তারা টের পেয়ে গেলে পালানোর সময় তাকে চিনে ফেলে। এ ঘটনায় এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।