সাত খুনের দুই বছর পূর্তি আজ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ০৮:২৯
 
আলোচিত সাত খুনের ঘটনার দুই বছর পূর্তি হচ্ছে আজ বুধবার। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে মামলা দুটির সাক্ষ্যগ্রহণ চলছে। 
 
এ পর্যন্ত ২৯ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। আলোচিত এই মামলায় মোট সাক্ষী ১২৭ জন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ২ মে। 
 
এদিকে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিচার দ্রুত নিষ্পত্তি ও প্রধান আসামি নূর হোসেনের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন।