ছুরিকাঘাতে লেগুনা চালক খুন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ০৮:৪৪
 
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রনি (২২) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। রনি পেশায় লেগুনা চালক।
 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনসপেক্টর মোজাম্মেল হক জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। রাত সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।