বেনাপোলে ৪১ বাংলাদেশি আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৩:৫৭
 
যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতীয় ইছামতি নদী থেকে তাদের আটক করা হয়।
 
আটকদের মধ্যে  নারী ৯ ও পুরুষ ২৭ ও ৫ শিশু রয়েছে। আটকরা যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল ও শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। ভালো কাজের খোঁজে দালালের মাধ্যমে বিভিন্ন সময় সীমান্ত পথে তারা ভারতে গিয়েছিল।
 
২১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের বিজিবির নায়েব সুবেদার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।