রাজধানীতে বাসচাপায় একজনের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১০:৩৯
 
রাজধানীর জিগাতলায় বাসের চাপায় শহীদ মিয়া (৫০) নামের এক সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। 
 
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাস্তা পরিষ্কারের সময় একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করেন এক শিক্ষার্থী।
 
রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে বলে জানান হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক।