কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার সকাল ১০টায় টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের খবরের পেয়ে টেকনাফেরর নাফ নদীর ৩ নম্বর সুইচ গেট এলাকায় অবস্থান নেয় বিজিবির টহল দল। পরে একটি নৌকা ঘাটে পৌঁছলে বিজিবির টহল দল এগিয়ে গেলে পাচারকারীরা পালিয়ে যায়। নৌকাতে থাকা দুইটি বস্তাতে ২ লাখ ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
