জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ আজ গঙ্গাচড়া যাচ্ছেন। বুধবার বিকাল ৩ টায় উপজেলা জাতীয় পার্টি আয়োজিত উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের পরিচিত করাই তার আসার মূল উদ্দেশ্য দলীয়সূত্রে জানা গেছে। এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম কাদের ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরশাদের আগমনকে ঘিরে জাতীয় পার্টি উপজেলা শাখা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
