কম পারিশ্রমিকে পাকিস্তানি ছবিতে কাজে আগ্রহী টাইগার শ্রফ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:১৩
বলিউডের তারকারা দর্শক সমালোচনার ভয়ে পাকিস্তানি ছবিতে অভিনয়-ই করতে চান না। এই বাস্তবতায় পাকিস্তানি ছবিতে অভিনয়ের সুযোগ পেলে পারিশ্রমিকের ১০ শতাংশ কম নেবেন বলে ঘোষণা দিয়েছেন টাইগার শ্রফ।
 
সম্প্রতি লাহোরে এক ভিডিও কনফারেন্সে যোগ দিতে গিয়ে এ কথা জানিয়েছেন এই উঠতি তারকা।
 
টাইগারের কথায়, 'যদি ভাল কোনও পাকিস্তানি ছবির প্রস্তাব আসে, সানন্দে রাজি হয়ে যাব। এমনকি, প্রযোজকদের ১০ শতাংশ ডিসকাউন্ট দিতেও রাজি আছি।'
 
‘হিরোপন্তি’র জন্য বহু পাকিস্তানি ভক্তের প্রশংসা কুড়িয়েছিলেন টাইগার। তাই এবার তাদের ‘রিটার্ন গিফট’ দিতে আগ্রহী তিনি। সূত্র- হিন্দুস্তান টাইমস।