রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল পীরজঙ্গি মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি মতিঝিল পীরজঙ্গি মাজার এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামীর একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
